Sunday, December 6, 2015

গরমিল হিসেব

বিশ্বাসে নয় অবিশ্বাসেই যাচ্ছে  সময়  চ'লে
নষ্ট বধূ নকশি কাঁথায় বিচ্ছেদী ফোঁড় তোলে
বেতের পাতায় স্মৃতির বাতাস ওড়ে শিমুল তূলো
শান বাঁধানো পৈঠা জুড়ে জটলা পাকায় ধূলো
চিরসবুজ স্বপ্ন এবং প্রেম তবু দেয় নাড়া
আপন ঘরে দিন-দেবিকার হিসেব নজর কাড়া
দেবদূতেরা শঙ্খ বাজায় অন্ত আদি নিয়ে
বোকা ছেলের অন্নপ্রাশন খাঁটি দুধের ঘিয়ে
সরাইখানার মুসাফিরের মধ্য বয়েস পোড়ে
মাঠের রাখাল কাঙাল বেশে বৃন্দাবনে ঘোরে
গুমরে কাঁদে আঙুরবালা মসনদে নেই রাজা
শুনলে আহা মোড়লপতি দেয় নীরবে সাজা
আঁতুড় ঘরে কন্যা কাঁদে শঙ্কা মায়ের মনে
দেবালয়ের স্বপ্নচারী

সোনা বউ

ও সোনা বউ, নায়র যাবি চল্ করে নে সাজ
আমি আছি তবু এত ভয় কেন তোর আজ ?
কপালে তুই টিকলি পরিস আলতা রাঙাস পায়
দুই চোখেতে কাজল আঁকিস শালটা জড়াস গায়
হাতে পরিস রেশমি চুড়ি , গলায় সীতাহার
পায়ে যেন নূপুর তোলে মেহুলি ঝংকার ..!

ও সোনা বউ ,ভালো করে ঘোমটা টেনে নিস্
বাঁকা চোখে কেউ তাকালে আমায় ছুঁয়ে দিস
কি ভাবছিস্ ! লাল হলো মুখ , লজ্জা পেলি যেই
পাগলি ওরে ! আমার ভূবণ , তুই ছাড়া কেউ নেই
দিব্যি করে বলছি তোকে তুই-ই-আমার সব
তোকে ছাড়া দিন কাটানো সত্যি অসম্ভব ..!!

ও সোনা বউ , যাসনে দূরে একলা অবেলায়
তোর শরীরের গন্ধ যেন আর কেহ না পায়


Tuesday, November 10, 2015

ইচ্ছে

ইচ্ছে হলেই কষ্টে পুড়িস একটু আবার ভালো থাকিস
ইচ্ছে হলেই যাস হারিয়ে কখনো বা কাছে ডাকিস
ইচ্ছে প্রেম পোড়ায় শুুধুু তাইতো অনেক দুরে থাকি
তোর বাগানের ফুল রেণুতে নিত্য নতুন স্বপ্ন আঁকি !

ইচ্ছে কি তোর রাঙা গোলাপ যখন তখন ফুটতে পারে ?
বন পাহাড়ে দূর আকাশে চায় কি যেতে অভিসারে ..?
ইচ্ছে কিরে হয় কখনো চরকা বুড়ির তাঁতের শাড়ি
তোর সাথে রাগ একটু হলেই আসতে কি চায় আমার বাড়ি ?

ইচ্ছেরা যে সাবধানী খুব ডাহুক মনে ছন্দ আনে
লুকোচুরির কৈশোরেতে এই আমাকে আবার টানে
তুই যদি গাস শুদ্ধ গীতি আমায় তবে একটু বলিস
মনের বিভেদ পাল্টে ফেলে সাবধানেতে পথটি চলিস
ইচ্ছে হলেই তোর সঙ্গে করব এমন  লেনা দেনা
ইচ্ছে ছাড়াা শুদ্ধ প্রেম- তা কথনো যায় কি চেনা..??




Monday, November 2, 2015

কবিতা

প্রেমের ছবি আঁকবি বলেই মধ্যরাতে হাতটা বাড়াস
দ্বন্দ্ব দ্বিধায় আবার কেন পথের মাঝেই থমকে দাঁড়াস ?
ভয় কিরে তোর দিলাম পেতে মন-সূতোলির আসনখানি
আস্তে ধীরে কান পেতে শোন ফুল হৃদয়ের অভয়বাণী
একটা চোখে সবকিছু রাখ , আরেক চোখে আমায় রাখিস
সত্যি যদি চাস আমাকে গভীর মায়ায় একটু ডাকিস !
গদ্যে এবং পদ্যে মিলে যাচ্ছে জীবন , যাবেও ভালো
ইচ্ছে ,আশা , বাস্তবতাই মনে ছড়ায় সুখের আলো ..!!!