ইচ্ছে হলেই কষ্টে পুড়িস একটু আবার ভালো থাকিস
ইচ্ছে হলেই যাস হারিয়ে কখনো বা কাছে ডাকিস
ইচ্ছে প্রেম পোড়ায় শুুধুু তাইতো অনেক দুরে থাকি
তোর বাগানের ফুল রেণুতে নিত্য নতুন স্বপ্ন আঁকি !
ইচ্ছে কি তোর রাঙা গোলাপ যখন তখন ফুটতে পারে ?
বন পাহাড়ে দূর আকাশে চায় কি যেতে অভিসারে ..?
ইচ্ছে কিরে হয় কখনো চরকা বুড়ির তাঁতের শাড়ি
তোর সাথে রাগ একটু হলেই আসতে কি চায় আমার বাড়ি ?
ইচ্ছেরা যে সাবধানী খুব ডাহুক মনে ছন্দ আনে
লুকোচুরির কৈশোরেতে এই আমাকে আবার টানে
তুই যদি গাস শুদ্ধ গীতি আমায় তবে একটু বলিস
মনের বিভেদ পাল্টে ফেলে সাবধানেতে পথটি চলিস
ইচ্ছে হলেই তোর সঙ্গে করব এমন লেনা দেনা
ইচ্ছে ছাড়াা শুদ্ধ প্রেম- তা কথনো যায় কি চেনা..??
http://digitalmodernservices.blogspot.sg/
ReplyDeleteঅনেক ভাল লাগল। ধন্যবাদ।
ReplyDeleteকৃতজ্ঞতা প্রকাশ করছি। শুভেচ্ছা অবিরাম।
ReplyDeleteঅনেক ভাল লাগল।
ReplyDeleteKhub sundar, sotyi-i mon-e chhando anlo.
ReplyDeleteকবিগুরু বলেছিলেন .." আমার ইচ্ছে করে তোদের মত মনের কথা কই......"
ReplyDeleteরাঙা গোলাপ বা ফুল ফুটুক বা না ফুটুক ,আমি জানি হে কবি , যখন স্নেহশুধায়
ইচ্ছেগুলি উৎসারিত হয় তখন ফাল্গুনেও বসন্ত ছেয়ে যায় ৷
ভাল থেকো
সমীরদা ৷৷